হাতে ভাজা ফাইবার যুক্ত লাল মুড়ি – Puffed Rice

Price range: ৳ 220 through ৳ 1,050

আমাদের  ঐতিহ্যের সাথে জড়িয়ে আছে মুড়ি

  • সম্পূর্ণ নিজেদের হাতে ভাজা মুড়ি।
  • শতভাগ ন্যাচারাল । 
  • রাসায়নিক মুক্ত।
  •  সম্পূর্ণ ইউরিয়ামুক্ত। 
  • সর্বদা মচমচে।
13 Items sold in last day
Description

আমন ধানের হাতে ভাজা মুড়ি।

হাতে ভাজা মুড়ি তৈরিতে আমন ধান সংগ্রহ করে প্রথমে আধাআধি সিদ্ধ করা হয়। পরে একে প্রায় ২৪ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখা হয়। এরপর আবার পুরোপুরি সিদ্ধ করে রোদে শুকিয়ে তা দিয়ে তৈরি করা হয় চাল। আর সেই চাল থেকে শুধু লবণ-পানি দিয়ে হাতে ভেজে তৈরি করা হয় মুড়ি। ক্ষতিকারক রাসায়নিক ছাড়াই তৈরি করা এ মুড়ি স্বাস্থ্যসম্মত এবং খেতে সুস্বাদু।

হাতে ভাজা মুড়ির পুষ্টিগুণঃ-

হাতে ভাজা মুড়ি তে রয়েছে নিউরোট্রান্সমিটার পুষ্টিগুণ। ফলে মুড়ি খেলে মস্তিষ্কের স্নায়ু উদ্দীপনাসহ বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায়। এটি মস্তিষ্কের উন্নতি এবং কগনেটিভ ফাংশনের উন্নিতে সাহায্য করে।

১. পেটের সমস্যা: পেটের সমস্যায় শুকনো মুড়ি কিংবা ভেজা মুড়ি খেলে তাৎক্ষণিক উপকার পাওয়া যায়।

২. রোগ প্রতিরোধ ক্ষমতা: মুড়িতে ‘ভিটামিন বি’ এবং প্রচুর পরিমাণে মিনারেল থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এই করোনা কালে ‘ভিটামিন সি’ জাতীয় খাবারের পাশাপাশি মুড়ি ও কিন্তু আপনাকে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়তে সহায়তা করবে।

৩. হাড় ও দাঁত : মুড়ি ‘ভিটামিন ডি’, রাইবোফ্লাভিন এবং থিয়ামিনের উৎস। এতে রয়েছে ক্যালসিয়াম, আয়রন এবং ফাইবার। তাই মুড়ি খেলে হাড় ও দাঁত শক্ত হয়। সুতরাং,বুড়া বয়সেও দাঁত দিয়ে গরুর হাড়-মাংস চিবিয়ে খেতে আপনাকে সহায়তা করবে এই মুড়ি।

৪. শক্তির উৎস: মুড়িতে রয়েছে উচ্চ পরিমাণে শর্করা। এটি আমাদের শক্তি বৃদ্ধিতে সাহায্য করে। দৈনন্দিন কাজে সক্রিয় থাকতে জ্বালানি হিসেবে কাজ করে মুড়ি।

৫. ডায়েট এর ক্ষেত্রে: আজকাল মানুষ শরীর নিয়ে বেশ সচেতন।ছেলে-মেয়ে, ছোট-বড় নির্বিশেষে সকলকে আজকাল ডায়েট করতে দেখা যায়।ডায়েট এর ক্ষেত্রে এই মুড়ি আপনাকে খুব ভাল কাজ দিবে।ক্ষিধে লাগলে ঝটপট মুড়ি খেয়ে নিবেন।এতে না আছে ক্যালরি বাড়ার চিন্তা, না আছে ফ্যাট বাড়ার সম্ভাবনা ।

নির্ভেজাল এর মুড়ি কেনো সেরা?

১. একেবারে গ্রাম পর্যায়ে বালিতে ভাজা নিজেদের প্রস্তুতকৃত

২. ১০০% ইউরিয়া মুক্ত

৩. শতভাগ ধুলোবালি মুক্ত, নিরাপদ ও বিশুদ্ধ।

৪. ভেজাল মিশ্রিত দানা নেই।

৫. মুড়ি ঝকঝকে, সুন্দর করার জন্য কোন ধরণের কেমিক্যাল ব্যবহার করা হয় না।

৬. ফাইবার সমৃদ্ধ মুড়ি যা বাহ্যিক ভাবে দেখলেই বুঝা যায়।

  • তাই মেশিনের মুড়ি না খেয়ে হাতে ভাজা মুড়ি খান। মুড়ির আসল মজা হাতে ভাজা মুড়িতেই।
Additional information
Weight N/A
Weight

5 KG

,

1kg

Shipping & Delivery

প্রশ্নঃ প্রোডাক্ট নষ্ট কিংবা ভাঙা হলে?

উত্তরঃ প্রোডাক্ট ডেলিভারি করার সময় যদি ভাঙা কিংবা ড্যামেজ অবস্থায় পেয়ে থাকেন তাহলে অবশ্যই ডেলিভারিম্যান সামনে থাকা অবস্থায় আমাদেরকে কল করে জানাতে হবে। আমাদেরকে কল করুন 01850-759977 এই নাম্বারে, অথবা আপনি নিজে প্রোডাক্ট রিসিভ না করতে পারলে যিনি আপনার পরিবর্তে প্রোডাক্ট টি বুঝে নিবেন তাকে অবশ্যই এই ব্যাপারে অবহিত করবেন ।

ডেলিভারি ম্যান চলে যাবার পর এই ধরনের কোন অভিযোগ গ্রহণযোগ্য হবে না।

প্রশ্নঃ ভুল প্রোডাক্ট কিংবা মিসিং হলে?

উত্তরঃ প্রোডাক্ট রিসিভ করার সময় যদি আপনার অর্ডারকৃত প্রোডাক্ট ও রিসিভ করা প্রোডাক্ট এক না হয় তাহলে আমাদেরকে কল করে জানাতে হবে অবশ্যই ডেলিভারিম্যান সামনে থাকা অবস্থায়। অভিযোগের সত্যতার ভিত্তিতে আমরা মিসিং প্রোডাক্ট গুলো ৪৮-৭২ ঘন্টার মধ্যে আপনাকে পৌঁছে দেবো এবং এর জন্য আপনাকে অতিরিক্ত কোন ডেলিভারি চার্জ দিতে হবে না।

প্রশ্নঃ প্রোডাক্ট রিটার্ন/এক্সচেঞ্জ করতে চাইলে

উত্তরঃ প্রোডাক্ট রিসিভ করার সর্বোচ্চ ৭২ ঘন্টার মধ্যে প্রোডাক্টটি রিটার্ন/এক্সচেঞ্জ করতে পারবেন। সে ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই প্রোডাক্টটির সম্পূর্ণ অক্ষত অবস্থার ভিডিও কিংবা ছবি পাঠাতে হবে। আপনার অভিযোগ গ্রহনের ১-২ কর্মদিবসের মধ্যে আপনার সাথে যোগাযোগ করে প্রোডাক্ট রিটার্ন, রিপ্লেসমেন্ট কিংবা রিফান্ড দেওয়া হবে।

প্রশ্নঃ প্রোডাক্ট অর্ডার করার পর ক্যান্সেল করতে চাইলে

উত্তরঃ প্রোডাক্ট অর্ডার করার পর ক্যান্সেল করতে চাইলে, যেদিন অর্ডার করেছেন সেদিন বিকাল ৫ টার পূর্বে আমাদের কে জানাতে হবে। প্রোডাক্ট আপনার এরিয়া কিংবা বাসায় নিচে গিয়ে ডেলিভারি ম্যান কল করার পর ক্যান্সেল করতে চাইলে সে ক্ষেত্রে ক্যান্সেলেশন চার্জ প্রযোজ্য হবে। ( ঢাকার মধ্যে ৯০ টাকা, ঢাকার বাইরে ১২০ টাকা)।

১. রিটার্ন, রিফান্ড এবং বিনিময়ঃ

আমাদের "ফুলফিলমেন্ট টিমের'' কাছে পন্য না আসা পর্যন্ত চারদিকেতে ফেরত পন্য হিসেবে গন্য হবে না। আমাদের বিবেচনার ভিত্তিতে, রিটার্নের প্রয়োজন ছাড়াই রিফান্ড জারি করা যেতে পারে। চারদিকে ফেরত, বাতিল এবং বিনিময়ের সুযোগ দিচ্ছে কিন্তু সেক্ষেত্রে আপনাকে চারদিকের কিছু পদ্ধতি অনুসরণ করতে হবে, আমরা ৭ কার্যদিবসের মধ্যে ফেরত দিয়ে থাকি। পেমেন্টের জন্য একই চ্যানেল ব্যবহার করে থেকি যা আপনি ব্যবহার করেছেন।

২. কি এবং কিভাবে ফেরত দিতে পারি?

প্রোডাক্ট ডেলিভারি করার সময় প্রোডাক্ট নষ্ট বা কোন প্রকার ক্ষতি হয়ে গেলে অবশ্যই ডেলিভারিম্যানের সামনে ফোন করে জানাবেন। আপনি আমাদের 01850759977 এ কল করতে পারেন অথবা একটি মেইল পাঠাতে পারেন info@nirvhejal.com এ।

যদি কোনো কারণে আপনি নিজে পণ্যটি গ্রহণ করতে না পারেন, তাহলে আপনাকে অবশ্যই সেই ব্যক্তিকে জানাতে হবে যিনি আপনার পরিবর্তে পণ্যটি পেয়েছেন।

ডেলিভারি ম্যান চলে যাওয়ার পর এ ধরনের কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না।

পণ্যটি গ্রহণ করার সময় যদি ভুল পণ্য বা প্রোডাক্ট সংখ্যা সঠিক না হয় তবে আপনার চালান নম্বরের সাথে তাহলে ডেলিভারি ম্যানের সামনে আপনাকে ফোন করে জানাতে হবে। আমরা ২৪ থেকে ৭২ ঘন্টার মধ্যে সঠিক পণ্যগুলি আপনার কাছে পৌঁছে দেব এর জন্য আপনাকে কোনও অতিরিক্ত ডেলিভারি চার্জ দিতে হবে না।

পণ্যটি পাওয়ার পরে যদি এটি আপনার প্রত্যাশা অনুযায়ী কাজ না করে বা পণ্যের উল্লিখিত বৈশিষ্ট্যটি অনুপস্থিত থাকে, আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

মনে রাখবেন, পণ্যটি পাওয়ার পর সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে আপনাকে অবশ্যই আপনার অভিযোগ সম্পর্কে আমাদের অবহিত করতে হবে।

ডেলিভারিম্যানের থেকে পণ্য বুঝে নেয়ার সময় পণ্যটি পছন্দ না হলে, আপনি ডেলিভারি ম্যানকে পন্যটি ফেরত দিতে পারেন। পণ্যটি অবশ্যই অব্যবহৃত, পরিধানহীন, ধোয়াহীন এবং কোনো ত্রুটি ছাড়াই হতে হবে। সেক্ষেত্রে ডেলিভারি চার্জ দিতে হবে (ঢাকার ভিতরে 90 টাকা, ঢাকার বাইরে 150 টাকা)।আপনি যদি চারদিকে থেকে কোনো নকল পণ্য পান এবং সেই ক্ষেত্রে আপনি এটি প্রমাণ করতে সক্ষম হন, সেক্ষেত্রে যদি আপনি সম্পূর্ণ অর্থ প্রদান করেন তবে আমরা আপনাকে সম্পূর্ণ অর্থ ফেরত দেব।

** সীল ভাঙ্গার পরে বা পণ্যটি আপনার সাথে মানানসই না হলে রিটার্ন পলিসি বৈধ হবে না। **

যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইন নম্বরেঃ 09638-423343 ও মেইলঃ info@nirvhejal.com