বিরই লাল চাল (Biroi Red Rice) চিকন হাফ ফাইবার
৳ 120 – ৳ 1,100Price range: ৳ 120 through ৳ 1,100
- বিরই একটি আমন প্রজাতির ধান।
- হাফ সিদ্ধ ফাইবারযুক্ত চাল।
- চাতালে করা (সনাতন পদ্ধতিতে) চাল।
লাল চালের সবচেয়ে বড় সুবিধা হলো এতে আঁশ বেশি। আর খাবারে আঁশ থাকলে তা স্বাস্থ্যের জন্য উপকারী। এতে কোলেস্টেরল কমে। হজমে সাহায্য করে। লাল চাল ওজন কমাতে সাহায্য করে। তাই যাঁরা ওজন কমানোর চেষ্টা করছেন, তাঁদের জন্যও সাদা চালের চেয়ে লাল চাল ভালো। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে বলে লাল চাল ডায়াবেটিসের রোগীদের জন্যও উপকারী।
বিরই হাফ ফাইবার চাল হলো এমন একটি লাল/হালকা রঙের অর্ধ‑ফাইবারযুক্ত চাল, যা সাধারণ সাদা চালের তুলনায় কম প্রক্রিয়াজাত ও অধিক পুষ্টিগুণে ভরপুর। এতে চালের বাহিরের ব্রান (চামড়া) ও আঁশের একটি অংশ অপরিবর্তিত থাকে, ফলে এতে ডায়েটারি ফাইবার, মিনারেল ও ভিটামিন বেশি থাকে এবং রক্তের শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে।
এই ধানের আঁশ শরীরের হজম প্রক্রিয়া সহজ করে, কোষ্ঠকাঠিন্য কমায় এবং দীর্ঘসময় তৃপ্তি অনুভব করায়, যা ওজন নিয়ন্ত্রণে সহায়ক। এছাড়া এতে থাকে ম্যাঙ্গানিজ, আয়রন, সেলেনিয়াম ও অন্যান্য উপযোগী পুষ্টি উপাদান, যা শরীরের রোগ‑প্রতিরোধ ক্ষমতা ও সার্বিক সুস্থতায় সহায়তা করে।
বিরই হাফ ফাইবার চাল রান্নায় নান্দনিক স্বাদ এবং পুষ্টিগুণ উভয়ই প্রদান করে—হালকা রঙ ও স্বাদে দৈনন্দিন ভাত, খিচুড়ি বা অন্যান্য মাছ/ডাল/সবজিতে সহজে মানিয়ে চলে। এটি খাবারের স্বাদ ও স্বাস্থ্যকে একসাথে উন্নত করার জন্য একটি আদর্শ পছন্দ।
কেনো বিরই হাফ ফাইবার চাল (Biroi Half Fiber Rice) খুব স্বাস্থ্য উপযোগী
১ । বিরই হাফ ফাইবার চালের সবচেয়ে বড় সুবিধা হলো এতে বেশি আঁশ থাকে। আর যেকোনো খাবারে আঁশ থাকলে তা স্বাস্থ্যের জন্য উপকারী। এতে কোলেস্টেরল কমে। হজমে সাহায্য করে। ক্যানসার সৃষ্টিকারী উপাদানগুলোকে অন্ত্র-কোষের সংস্পর্শে বেশিক্ষণ থাকতে বাঁধা দেয়।
২। শরীরের জন্য খুবই উপকারি ভিটামিন বি১, বি৩, বি৬ ও ম্যাঙ্গানিজ, ফসফরাস প্রভৃতি খনিজ পদার্থ বেশি মাত্রায় থাকে কিন্তু সাদা চাল তৈরির প্রক্রিয়ায় চালের এসব উপাদান অনেকাংশে নষ্ট হয়ে যায়এবং আঁশও কমে যায়। ফলে পুষ্টিগুণ খুব কম পরিমানে থাকে।
৩। বিরই ফাইবার চালের আঁশে অ্যান্টি–অক্সিডেন্ট থাকায় সূর্যের আলোর ক্ষতিকরআলট্রা ভায়োলেটরশ্মি ত্বককে রক্ষা করে।এছাড়াও এ চালে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম বিদ্যমান যা হাড় ও দাতকে সুরক্ষা এবং ক্ষয়রোধে সাহায্য করে। ম্যাগনেশিয়াম মাইগ্রেন কমায়, রক্তচাপ কমায় ও হৃদরোগ প্রতিরোধ করে।
৪। হৃদরোগের ঝুঁকি কমাতে এই চাল বেশ উপকারি । তাছাড়া এ চালে কোলেস্টেরল কম থাকায় অন্যান্য চালের থেকে কম মেদ বৃদ্ধি পায়।
Nirvhejal-নির্ভেজাল বিরই হাফ ফাইবার চাল কেনো কিনবেন?
১. আমাদের আঁশযুক্ত বিরই হাফ ফাইবার চালে সব ধরণের পুষ্টিগুণ বিদ্যমান।
২. দিনাজপুর, রাজশাহী ও ঠাকুরগাঁও জেলা থেকে উত্তম মানের বাছাইকৃত চাল।
৩. দাম তুলনামুলক কম।
৪. আমরাই শতভাগ আস্থার সাথে গ্রাহকদের সেবা দিয়ে থাকি।যেকোনো পণ্যে গ্রাহকের স্বাস্থ্য সেবার বিষয়টি অধিক প্রাধাণ্য থাকে।
৫. গ্রাহক আমাদের কোনো পণ্য কেনার পর অসন্তুষ্টি প্রকশ করলে আমরা ফুল রিফাউন্ড করে থাকি।
৬. আমাদের লক্ষ্য– নিরাপদ, বিশুদ্ধ ও দেশীয় পণ্যের সচেতনতা বৃদ্ধি করা ।
উপকারিতা:
- উচ্চ ফাইবার যুক্তঃ বিরই লাল চালে সাধারণ চালের তুলনায় অনেক বেশি আঁশ থাকে, যা হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য রোধ করে।
- লো গ্লাইসেমিক ইনডেক্সঃ ডায়াবেটিস রোগীদের জন্য উপযুক্ত কারণ এটি রক্তে শর্করার মাত্রা ধীরে ধীরে বাড়ায়।
- অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধঃ লাল চালে অ্যান্থোসায়ানিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা কোষের ক্ষয় রোধ করে এবং বার্ধক্য ধীর করে।
- ওজন নিয়ন্ত্রণে সহায়কঃ এতে থাকা ফাইবার ও কম ক্যালোরি উপাদান দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে।
- পুষ্টি উপাদানে সমৃদ্ধঃ বিরই চালে আছে আয়রন, জিঙ্ক, ম্যাগনেশিয়াম, ভিটামিন B, যা দেহের সামগ্রিক পুষ্টি ও শক্তি বৃদ্ধিতে সহায়তা করে।
| Weight | N/A |
|---|---|
| Weight |
10KG ,5KG ,1KG |


প্রশ্নঃ প্রোডাক্ট নষ্ট কিংবা ভাঙা হলে?
উত্তরঃ প্রোডাক্ট ডেলিভারি করার সময় যদি ভাঙা কিংবা ড্যামেজ অবস্থায় পেয়ে থাকেন তাহলে অবশ্যই ডেলিভারিম্যান সামনে থাকা অবস্থায় আমাদেরকে কল করে জানাতে হবে। আমাদেরকে কল করুন 01850-759977 এই নাম্বারে, অথবা আপনি নিজে প্রোডাক্ট রিসিভ না করতে পারলে যিনি আপনার পরিবর্তে প্রোডাক্ট টি বুঝে নিবেন তাকে অবশ্যই এই ব্যাপারে অবহিত করবেন ।
ডেলিভারি ম্যান চলে যাবার পর এই ধরনের কোন অভিযোগ গ্রহণযোগ্য হবে না।
প্রশ্নঃ ভুল প্রোডাক্ট কিংবা মিসিং হলে?
উত্তরঃ প্রোডাক্ট রিসিভ করার সময় যদি আপনার অর্ডারকৃত প্রোডাক্ট ও রিসিভ করা প্রোডাক্ট এক না হয় তাহলে আমাদেরকে কল করে জানাতে হবে অবশ্যই ডেলিভারিম্যান সামনে থাকা অবস্থায়। অভিযোগের সত্যতার ভিত্তিতে আমরা মিসিং প্রোডাক্ট গুলো ৪৮-৭২ ঘন্টার মধ্যে আপনাকে পৌঁছে দেবো এবং এর জন্য আপনাকে অতিরিক্ত কোন ডেলিভারি চার্জ দিতে হবে না।
প্রশ্নঃ প্রোডাক্ট রিটার্ন/এক্সচেঞ্জ করতে চাইলে
উত্তরঃ প্রোডাক্ট রিসিভ করার সর্বোচ্চ ৭২ ঘন্টার মধ্যে প্রোডাক্টটি রিটার্ন/এক্সচেঞ্জ করতে পারবেন। সে ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই প্রোডাক্টটির সম্পূর্ণ অক্ষত অবস্থার ভিডিও কিংবা ছবি পাঠাতে হবে। আপনার অভিযোগ গ্রহনের ১-২ কর্মদিবসের মধ্যে আপনার সাথে যোগাযোগ করে প্রোডাক্ট রিটার্ন, রিপ্লেসমেন্ট কিংবা রিফান্ড দেওয়া হবে।
প্রশ্নঃ প্রোডাক্ট অর্ডার করার পর ক্যান্সেল করতে চাইলে
উত্তরঃ প্রোডাক্ট অর্ডার করার পর ক্যান্সেল করতে চাইলে, যেদিন অর্ডার করেছেন সেদিন বিকাল ৫ টার পূর্বে আমাদের কে জানাতে হবে। প্রোডাক্ট আপনার এরিয়া কিংবা বাসায় নিচে গিয়ে ডেলিভারি ম্যান কল করার পর ক্যান্সেল করতে চাইলে সে ক্ষেত্রে ক্যান্সেলেশন চার্জ প্রযোজ্য হবে। ( ঢাকার মধ্যে ৯০ টাকা, ঢাকার বাইরে ১২০ টাকা)।
১. রিটার্ন, রিফান্ড এবং বিনিময়ঃ
আমাদের "ফুলফিলমেন্ট টিমের'' কাছে পন্য না আসা পর্যন্ত চারদিকেতে ফেরত পন্য হিসেবে গন্য হবে না। আমাদের বিবেচনার ভিত্তিতে, রিটার্নের প্রয়োজন ছাড়াই রিফান্ড জারি করা যেতে পারে। চারদিকে ফেরত, বাতিল এবং বিনিময়ের সুযোগ দিচ্ছে কিন্তু সেক্ষেত্রে আপনাকে চারদিকের কিছু পদ্ধতি অনুসরণ করতে হবে, আমরা ৭ কার্যদিবসের মধ্যে ফেরত দিয়ে থাকি। পেমেন্টের জন্য একই চ্যানেল ব্যবহার করে থেকি যা আপনি ব্যবহার করেছেন।
২. কি এবং কিভাবে ফেরত দিতে পারি?
প্রোডাক্ট ডেলিভারি করার সময় প্রোডাক্ট নষ্ট বা কোন প্রকার ক্ষতি হয়ে গেলে অবশ্যই ডেলিভারিম্যানের সামনে ফোন করে জানাবেন। আপনি আমাদের 01850759977 এ কল করতে পারেন অথবা একটি মেইল পাঠাতে পারেন info@nirvhejal.com এ।
যদি কোনো কারণে আপনি নিজে পণ্যটি গ্রহণ করতে না পারেন, তাহলে আপনাকে অবশ্যই সেই ব্যক্তিকে জানাতে হবে যিনি আপনার পরিবর্তে পণ্যটি পেয়েছেন।
ডেলিভারি ম্যান চলে যাওয়ার পর এ ধরনের কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না।
পণ্যটি গ্রহণ করার সময় যদি ভুল পণ্য বা প্রোডাক্ট সংখ্যা সঠিক না হয় তবে আপনার চালান নম্বরের সাথে তাহলে ডেলিভারি ম্যানের সামনে আপনাকে ফোন করে জানাতে হবে। আমরা ২৪ থেকে ৭২ ঘন্টার মধ্যে সঠিক পণ্যগুলি আপনার কাছে পৌঁছে দেব এর জন্য আপনাকে কোনও অতিরিক্ত ডেলিভারি চার্জ দিতে হবে না।
পণ্যটি পাওয়ার পরে যদি এটি আপনার প্রত্যাশা অনুযায়ী কাজ না করে বা পণ্যের উল্লিখিত বৈশিষ্ট্যটি অনুপস্থিত থাকে, আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
মনে রাখবেন, পণ্যটি পাওয়ার পর সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে আপনাকে অবশ্যই আপনার অভিযোগ সম্পর্কে আমাদের অবহিত করতে হবে।
ডেলিভারিম্যানের থেকে পণ্য বুঝে নেয়ার সময় পণ্যটি পছন্দ না হলে, আপনি ডেলিভারি ম্যানকে পন্যটি ফেরত দিতে পারেন। পণ্যটি অবশ্যই অব্যবহৃত, পরিধানহীন, ধোয়াহীন এবং কোনো ত্রুটি ছাড়াই হতে হবে। সেক্ষেত্রে ডেলিভারি চার্জ দিতে হবে (ঢাকার ভিতরে 90 টাকা, ঢাকার বাইরে 150 টাকা)।আপনি যদি চারদিকে থেকে কোনো নকল পণ্য পান এবং সেই ক্ষেত্রে আপনি এটি প্রমাণ করতে সক্ষম হন, সেক্ষেত্রে যদি আপনি সম্পূর্ণ অর্থ প্রদান করেন তবে আমরা আপনাকে সম্পূর্ণ অর্থ ফেরত দেব।
** সীল ভাঙ্গার পরে বা পণ্যটি আপনার সাথে মানানসই না হলে রিটার্ন পলিসি বৈধ হবে না। **
যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইন নম্বরেঃ 09638-423343 ও মেইলঃ info@nirvhejal.com











