Pumpkin Seed – কুমড়ো বীজ

Price range: ৳ 600 through ৳ 1,200

নির্ভেজালের পাম্পকিন সিড প্রোটিন, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ। হার্টের স্বাস্থ্য সুরক্ষা এবং ইমিউন সিস্টেম শক্তিশালী করতে সহায়ক। এখনই অর্ডার করুন।

  • প্রোটিন, ফাইবার, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ।
  • হার্টের স্বাস্থ্য ও ব্লাড সুগার নিয়ন্ত্রণে সহায়ক।
  • ইমিউন সিস্টেম শক্তিশালী করে।
  • চুল ও ত্বকের স্বাস্থ্যের জন্য উপকারী।
11 Items sold in last 2 hours
Description

পাম্পকিন সিড (Pumpkin Seeds) – প্রাকৃতিক পুষ্টির শক্তি

নির্ভেজালের পাম্পকিন সিড হলো একটি স্বাস্থ্যকর, প্রাকৃতিক এবং পুষ্টিকর স্ন্যাকস, যা আপনার প্রতিদিনের ডায়েটের জন্য আদর্শ। প্রিমিয়াম মানের এই পাম্পকিন সিড সমৃদ্ধ প্রোটিন, ম্যাগনেসিয়াম, জিঙ্ক এবং স্বাস্থ্যকর ফ্যাটে পূর্ণ। এটি শরীরের শক্তি বৃদ্ধিতে, হার্টের সুস্থতা বজায় রাখতে, এবং ইমিউন সিস্টেম শক্তিশালী করতে সহায়ক।

পাম্পকিন সীড (Pumpkin Seeds) বা মিষ্টি কুমড়ার বীজ বর্তমান সময়ে একটি অত্যন্ত জনপ্রিয় স্বাস্থ্যকর খাবার বা ‘সুপারফুড’। পাকা মিষ্টি কুমড়া কেটে তার ভেতর থেকে এই বীজ সংগ্রহ করা হয়। সাধারণত এর বাইরের শক্ত সাদা খোসাটি ফেলে দিলে ভেতরের চ্যাপ্টা ও ডিম্বাকৃতির গাঢ় সবুজ রঙের পুষ্টিকর বীজটি পাওয়া যায়, যা আমরা খেয়ে থাকি।

খাদ্যতালিকায় পুষ্টির ভারসাম্য বজায় রাখতে এই ছোট্ট বীজটি দারুণ ভূমিকা রাখে।

পুষ্টিগুণ

আকার ছোট হলেও পাম্পকিন সীড পুষ্টি উপাদানে ভরপুর। এতে রয়েছে:

  • প্রচুর খনিজ: এটি জিঙ্ক (Zinc) এবং ম্যাগনেসিয়ামের (Magnesium) অন্যতম সেরা প্রাকৃতিক উৎস। এছাড়া এতে রয়েছে আয়রন, কপার ও ফসফরাস।

  • সুস্থ চর্বি: প্রচুর পরিমাণে ওমেগা-৩ এবং ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড থাকে।

  • অ্যান্টি-অক্সিডেন্ট: ভিটামিন-ই এবং ক্যারোটিনয়েড সমৃদ্ধ, যা শরীরের কোষকে সুরক্ষিত রাখে।

  • প্রোটিন ও ফাইবার: যা শক্তির জোগান দেয় এবং হজমপ্রক্রিয়া উন্নত করে।

পাম্পকিন সিডের উপকারিতাঃ

  • রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: এতে উচ্চমাত্রায় জিঙ্ক থাকায় এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা (Immunity) শক্তিশালী করতে অত্যন্ত কার্যকরী।

  • ভালো ঘুমে সাহায্য করে: পাম্পকিন সীডে ‘ট্রিপটোফ্যান’ (Tryptophan) নামক অ্যামিনো অ্যাসিড থাকে, যা শরীরে গিয়ে সেরোটোনিন এবং মেলাটোনিনে রূপান্তরিত হয়। এই হরমোনগুলো গভীর ও আরামদায়ক ঘুমে সাহায্য করে।

  • পুরুষদের স্বাস্থ্য সুরক্ষায়: এটি প্রোস্টেটের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, নিয়মিত কুমড়ার বীজ খেলে প্রোস্টেট বৃদ্ধির (BPH) ঝুঁকি কমে।

  • ডায়াবেটিস নিয়ন্ত্রণ: এর ম্যাগনেসিয়াম উপাদান রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী।

  • হার্ট ও লিভারের সুরক্ষা: এতে থাকা ভালো চর্বি, ফাইবার এবং অ্যান্টি-অক্সিডেন্ট রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রেখে হার্ট সুস্থ রাখে।

কেন নির্ভেজালের পাম্পকিন সিড বেছে নেবেন?

আমাদের পাম্পকিন সিড সম্পূর্ণ প্রাকৃতিক ও স্বাস্থ্যসম্মত উপায়ে প্রস্তুত করা হয়, যাতে এর সকল পুষ্টিগুণ অক্ষত থাকে। এটি সরাসরি স্ন্যাকস হিসেবে খাওয়া যায় বা সালাদ, স্মুদি এবং অন্যান্য খাবারের সঙ্গে মিশিয়ে খাওয়া যেতে পারে। স্বাস্থ্য সচেতন মানুষদের জন্য এটি একটি আদর্শ স্ন্যাকস, যা শরীরের প্রয়োজনীয় পুষ্টি পূরণ করতে সহায়ক।

কীভাবে খাবেন?

খাওয়ার নিয়ম: পাম্পকিন সীড হালকা ভেজে (Roasted) স্ন্যাক্স হিসেবে সরাসরি চিবিয়ে খাওয়া যায়। প্রতিদিন ১ থেকে ২ টেবিল চামচ বীজ খাওয়া স্বাস্থ্যের জন্য যথেষ্ট। তাছাড়া এটি স্বাদ ও পুষ্টি বাড়াতে ওটমিল, সালাদ, স্যুপ, টকদই কিংবা স্মুদির ওপর ছড়িয়ে দিয়েও খাওয়া যায়। বাজার থেকে কাঁচা বীজ কিনে ঘরে হালকা টেলে নিয়ে খাওয়াটাই সবচেয়ে ভালো।

Additional information
Weight N/A
Weight

500 gm

,

1kg

Shipping & Delivery

প্রশ্নঃ প্রোডাক্ট নষ্ট কিংবা ভাঙা হলে?

উত্তরঃ প্রোডাক্ট ডেলিভারি করার সময় যদি ভাঙা কিংবা ড্যামেজ অবস্থায় পেয়ে থাকেন তাহলে অবশ্যই ডেলিভারিম্যান সামনে থাকা অবস্থায় আমাদেরকে কল করে জানাতে হবে। আমাদেরকে কল করুন 01850-759977 এই নাম্বারে, অথবা আপনি নিজে প্রোডাক্ট রিসিভ না করতে পারলে যিনি আপনার পরিবর্তে প্রোডাক্ট টি বুঝে নিবেন তাকে অবশ্যই এই ব্যাপারে অবহিত করবেন ।

ডেলিভারি ম্যান চলে যাবার পর এই ধরনের কোন অভিযোগ গ্রহণযোগ্য হবে না।

প্রশ্নঃ ভুল প্রোডাক্ট কিংবা মিসিং হলে?

উত্তরঃ প্রোডাক্ট রিসিভ করার সময় যদি আপনার অর্ডারকৃত প্রোডাক্ট ও রিসিভ করা প্রোডাক্ট এক না হয় তাহলে আমাদেরকে কল করে জানাতে হবে অবশ্যই ডেলিভারিম্যান সামনে থাকা অবস্থায়। অভিযোগের সত্যতার ভিত্তিতে আমরা মিসিং প্রোডাক্ট গুলো ৪৮-৭২ ঘন্টার মধ্যে আপনাকে পৌঁছে দেবো এবং এর জন্য আপনাকে অতিরিক্ত কোন ডেলিভারি চার্জ দিতে হবে না।

প্রশ্নঃ প্রোডাক্ট রিটার্ন/এক্সচেঞ্জ করতে চাইলে

উত্তরঃ প্রোডাক্ট রিসিভ করার সর্বোচ্চ ৭২ ঘন্টার মধ্যে প্রোডাক্টটি রিটার্ন/এক্সচেঞ্জ করতে পারবেন। সে ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই প্রোডাক্টটির সম্পূর্ণ অক্ষত অবস্থার ভিডিও কিংবা ছবি পাঠাতে হবে। আপনার অভিযোগ গ্রহনের ১-২ কর্মদিবসের মধ্যে আপনার সাথে যোগাযোগ করে প্রোডাক্ট রিটার্ন, রিপ্লেসমেন্ট কিংবা রিফান্ড দেওয়া হবে।

প্রশ্নঃ প্রোডাক্ট অর্ডার করার পর ক্যান্সেল করতে চাইলে

উত্তরঃ প্রোডাক্ট অর্ডার করার পর ক্যান্সেল করতে চাইলে, যেদিন অর্ডার করেছেন সেদিন বিকাল ৫ টার পূর্বে আমাদের কে জানাতে হবে। প্রোডাক্ট আপনার এরিয়া কিংবা বাসায় নিচে গিয়ে ডেলিভারি ম্যান কল করার পর ক্যান্সেল করতে চাইলে সে ক্ষেত্রে ক্যান্সেলেশন চার্জ প্রযোজ্য হবে। ( ঢাকার মধ্যে ৯০ টাকা, ঢাকার বাইরে ১২০ টাকা)।

১. রিটার্ন, রিফান্ড এবং বিনিময়ঃ

আমাদের "ফুলফিলমেন্ট টিমের'' কাছে পন্য না আসা পর্যন্ত চারদিকেতে ফেরত পন্য হিসেবে গন্য হবে না। আমাদের বিবেচনার ভিত্তিতে, রিটার্নের প্রয়োজন ছাড়াই রিফান্ড জারি করা যেতে পারে। চারদিকে ফেরত, বাতিল এবং বিনিময়ের সুযোগ দিচ্ছে কিন্তু সেক্ষেত্রে আপনাকে চারদিকের কিছু পদ্ধতি অনুসরণ করতে হবে, আমরা ৭ কার্যদিবসের মধ্যে ফেরত দিয়ে থাকি। পেমেন্টের জন্য একই চ্যানেল ব্যবহার করে থেকি যা আপনি ব্যবহার করেছেন।

২. কি এবং কিভাবে ফেরত দিতে পারি?

প্রোডাক্ট ডেলিভারি করার সময় প্রোডাক্ট নষ্ট বা কোন প্রকার ক্ষতি হয়ে গেলে অবশ্যই ডেলিভারিম্যানের সামনে ফোন করে জানাবেন। আপনি আমাদের 01850759977 এ কল করতে পারেন অথবা একটি মেইল পাঠাতে পারেন info@nirvhejal.com এ।

যদি কোনো কারণে আপনি নিজে পণ্যটি গ্রহণ করতে না পারেন, তাহলে আপনাকে অবশ্যই সেই ব্যক্তিকে জানাতে হবে যিনি আপনার পরিবর্তে পণ্যটি পেয়েছেন।

ডেলিভারি ম্যান চলে যাওয়ার পর এ ধরনের কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না।

পণ্যটি গ্রহণ করার সময় যদি ভুল পণ্য বা প্রোডাক্ট সংখ্যা সঠিক না হয় তবে আপনার চালান নম্বরের সাথে তাহলে ডেলিভারি ম্যানের সামনে আপনাকে ফোন করে জানাতে হবে। আমরা ২৪ থেকে ৭২ ঘন্টার মধ্যে সঠিক পণ্যগুলি আপনার কাছে পৌঁছে দেব এর জন্য আপনাকে কোনও অতিরিক্ত ডেলিভারি চার্জ দিতে হবে না।

পণ্যটি পাওয়ার পরে যদি এটি আপনার প্রত্যাশা অনুযায়ী কাজ না করে বা পণ্যের উল্লিখিত বৈশিষ্ট্যটি অনুপস্থিত থাকে, আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

মনে রাখবেন, পণ্যটি পাওয়ার পর সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে আপনাকে অবশ্যই আপনার অভিযোগ সম্পর্কে আমাদের অবহিত করতে হবে।

ডেলিভারিম্যানের থেকে পণ্য বুঝে নেয়ার সময় পণ্যটি পছন্দ না হলে, আপনি ডেলিভারি ম্যানকে পন্যটি ফেরত দিতে পারেন। পণ্যটি অবশ্যই অব্যবহৃত, পরিধানহীন, ধোয়াহীন এবং কোনো ত্রুটি ছাড়াই হতে হবে। সেক্ষেত্রে ডেলিভারি চার্জ দিতে হবে (ঢাকার ভিতরে 90 টাকা, ঢাকার বাইরে 150 টাকা)।আপনি যদি চারদিকে থেকে কোনো নকল পণ্য পান এবং সেই ক্ষেত্রে আপনি এটি প্রমাণ করতে সক্ষম হন, সেক্ষেত্রে যদি আপনি সম্পূর্ণ অর্থ প্রদান করেন তবে আমরা আপনাকে সম্পূর্ণ অর্থ ফেরত দেব।

** সীল ভাঙ্গার পরে বা পণ্যটি আপনার সাথে মানানসই না হলে রিটার্ন পলিসি বৈধ হবে না। **

যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইন নম্বরেঃ 09638-423343 ও মেইলঃ info@nirvhejal.com